আগামী ৪ মার্চ ২০২৩ রোজ শনিবার বাদ আসর পরামর্শ সভার আহবান করা হয়েছে।

শিক্ষক নোটিশ

শিক্ষার্থী নোটিশ

গুরুত্বপূর্ণ লিংক

প্রতিষ্ঠান সংখ্যা

137

শিক্ষার্থী সংখ্যা প্রায়

13000

শিক্ষক সংখ্যা প্রায়

500

আপনার সন্তানকে কেন আমাদের কাছে পাঠাবেন?

স্কুল ও মাদ্রাসা সিলেবাস একসাথেঃ- ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত এক অভিনব সিলেবাসে পাঠ দান। আমাদের এখানে একজন শিক্ষার্থী তৃতীয় শ্রেনী পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করলে স্কুলে গিয়ে চতুর্থ শ্রেনিতে , মাদ্রাসায় (হেফজ, কিতাব) এবং আলিয়ার যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে।

তিন ভাষার হস্তলিপিঃ- আরবি, বাংলা এবং ইংরেজি এই তিন ভাষার হাতের লেখা চিত্তাকর্ষক করে তোলার জন্য যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয় । বলা হয়ে থাকে , সুন্দর হাতের লেখা বোর্ডের অন্যতম আকর্ষণ ।

সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকবৃন্দ দ্বারা পাঠদানঃ- নূরানী পদ্ধতির আবিষ্কারক, শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন সাহেব রহঃ এর নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর প্রধান নূরানী মুআ'ল্লিম প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান ।

প্রাইভেট কিংবা কোচিং লাগেনাঃ- শিক্ষকমণ্ডলী অতি যত্নের সাথে প্রতিদিনের পাঠ প্রতিদিন শ্রেনিকক্ষে মুখস্থ করিয়ে দেন। তাই প্রাইভেট এবং কোচিং এর ঝামেলা নেই।

দুর্বল শিক্ষার্থীদের টার্গেট করে পড়ানো হয়ঃ- যার ফলে কোন শিক্ষার্থীর পড়া কাঁচা থাকে না।

গার্ডিয়ানদের জন্য আছে ওয়েটিং-রুমঃ- অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা আছে।

শিক্ষার্থীদের বেত্রাঘাত সম্পূর্ণ নিষিদ্ধঃ- অতীতে স্কুলে শিক্ষার্থীদের টুকটাক বেত্রাঘাতের রীতি ছিল কিন্তু বর্তমানে বেত্রাঘাত লাভের পরিবর্তে ক্ষতি ডেকে আনে । তাই বোর্ডের যোগ্য শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করে কৌশলে পড়া আদায় করে থাকেন।

সমস্ত প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্মিত এক ও অভিন্ন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দেয়ঃ- বার্ষিক পরীক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রভিত্তিক গ্রহণ করা হয় এবং পরীক্ষায় প্রশ্ন/উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়। একই প্রশ্নপ্রত্রের মাধ্যমে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করা হয় বোর্ড থেকে । আমাদের বোর্ডের সৌজন্যে প্রতি বছরই শিশু শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের ফলে শিক্ষকদের মাঝে স্বতঃফূর্ত মেহনত করার প্রবণতা বৃদ্ধি পায় , শিক্ষার্থীরা মঞ্চে দাঁড়িয়ে জনসমাবেশে কোন কিছু পরিবেশনের প্রতিভা বিকশিত করতে পারে এবং অভিভাবকগণ আরও উৎসাহ উদ্দীপনা দিয়ে পড়াশোনার প্রতি তাঁদের সন্তানদের সর্বোচ্চ অনুরাগী করে তুলতে সক্ষম হন।

পরিদর্শকঃ- আলহামদুলিল্লাহ ২০২৩ সালে বোর্ডের অধীনে ১৩৭ টি প্রতিষ্ঠান আছে । প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার উন্নতি-অবনতি পর্যবেক্ষণের পাশাপাশি সার্বিক সমৃদ্ধি এবং উন্নয়নের কাজে নিয়োজিত আছেন ৪ জন পরিদর্শক। তাঁরা মাসে কয়েকবার বোর্ডভূক্ত প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন । এতে প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার অগ্রগতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে ।

সংরক্ষিত শিক্ষকমণ্ডলীঃ- সারা বছর বোর্ডে কয়েকজন অতিরিক্ত শিক্ষক নিযুক্ত থাকেন। কোন প্রতিষ্ঠানের নির্ধারিত শিক্ষক ছুটিতে গেলে বোর্ডের অতিরিক্ত শিক্ষক সে প্রতিষ্ঠানে গিয়ে পাঠদান করেন।

❝ وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে❞

___আল-কুরআন

❝ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَه তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ❞

___আল-হাদিস

❝ একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো! ❞

___আবু তাহের মিসবাহ দাঃ বাঃ

সাম্প্রতিক বিশ্বের অন্যতম দ্বীনের দা'ঈ হযরত মাওলানা মুফতী ইবরাহীম আফ্রিকি দাঃ বাঃ আল-মাহমুদ কিন্ডারগার্টেন বোর্ডের প্রধান মুরব্বি। তাঁর দিক নির্দেশনা মোতাবেক হযরত মাওলানা মুফতী জাকির সাহেব দাঃ বাঃ বোর্ড পরিচালনা করেন। মুফতি জাকির সাহেব বোর্ড প্রতিষ্ঠাতা এবং মহা পরিচালক

বোর্ড পরিদর্শক

মাওলানা তাজুল ইসলাম

পরিদর্শক

01911275016

মাওলানা আমিনুল ইসলাম

পরিদর্শক

01315575167

মাওলানা আল-আমিন

পরিদর্শক

01945073240

মুর্শেদ মাহমুদুর রহমান

পরিদর্শক

01827467826

মোঃ মনিরুল ইসলাম মিলন

কম্পিউটার অপারেটর

01774888866